মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

ভারতে দলিত বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৯

ভারতে দলিত বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৯

 আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে দলিত সম্প্রদায়ের মানুষের চলমান সহিংস আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন।

সোমবার সুপ্রিমকোর্টের এক রায় নিয়ে দলিত সম্প্রদায়ের ধর্মঘটে ভারতের কয়েকটি রাজ্যে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নয়জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

আনন্দবাজার জানিয়েছে, মধ্যপ্রদেশের গ্বালিয়র, ভিন্দ ও মোরেনাতে এক ছাত্রনেতাসহ মৃত্যু হয়েছে ছয়জনের। রাজস্থানের অলওয়ারে থানায় আগুন ধরিয়ে দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আরও একজন। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ও মেরঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

সংঘর্ষ ছড়িয়েছে পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায়। বিপর্যস্ত অন্তত সাত-আটটি রাজ্যের জনজীবন।

আন্দোলনের কারণে ভারতের রেলযোগাযোগ ব্যাহত হচ্ছে, বন্ধ রয়েছে বেশ কিছু সড়ক।

এ ছাড়া পাঞ্জাবে সব ধরনের পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানও। এ ছাড়া রাজ্যসরকারের পক্ষ থেকে রাত ১১টা পর্যন্ত ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়।

এক রুলে আদালত বলেন, শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউলড ট্রাই (প্রিভেনশন অ্যান্ড অ্যাটরোসিটিস) অ্যাক্ট যা এসসি/এসটি অ্যাক্ট নামে পরিচিত, অতীতে এই আইনের অপব্যবহার করা হয়েছে। রায়ে আদালত এই আইনের আওতায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার না করা এবং জামিনের বিধান সংযোজন করেন।

আর আদালতের এ বক্তব্যের মাধ্যমে নিজেদের অরক্ষিত মনে করছেন বলে অভিযোগ করছেন দলিতরা। এই অসন্তোষ থেকেই চলমান আন্দোলনের শুরু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com