বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা : মামলা তুলে নিতে সেই ছাত্রলীগ নেতার হুমকি

শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা : মামলা তুলে নিতে সেই ছাত্রলীগ নেতার হুমকি

 

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: ভোলার মনপুরায় শ্রেণিকক্ষে শিক্ষিকাকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এনাম হাওলাদারের বিরুদ্ধে রোববার শিক্ষিকা বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেন।এদিকে মামলা তুলে নিতে শিক্ষিকা ও তার স্বামীর মুঠোফোনে সেই ছাত্রলীগ নেতা বারবার হুমকি দিচ্ছেন বলে জানান সেই শিক্ষিকার স্বামী অ্যাডভোকেট নীলোৎপাল দাস। ছাত্রলীগ নেতার হুমকির মুখে শিক্ষিকা মোবাইল বন্ধ করে রেখেছেন। পুরো পরিবারে আতংক বিরাজ করছে।

বুধবার পর্যন্ত এই ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষক নেতারা। তারা যে কোনো সময় আন্দোলনে যাবেন বলে জানান।

অপরদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারকে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগর ও সম্পাদক সুমন ফরাজী।

শিক্ষিকার স্বামী অ্যাডভোকেট নীলোৎপাল দাস জানান, গত দুই দিন ধরে মোবাইলে অশ্লীল কথা বলে ৭ দিনের মধ্যে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন সেই ছাত্রলীগ নেতা। মামলা না উঠালে এবার ধর্ষণ করবে বলেও হুমকি দেন। প্রভাবশালী সেই নেতার ভয়ে তার স্ত্রীর (শিক্ষিকা) মোবাইল বন্ধ করে রেখেছেন। এমনকি ভয়ে নিজ কর্মস্থল হারিচ রোকেয়া বিদ্যালয়ে ঘটনার পর থেকে এখন পর্যন্ত যাননি।

তিনি বলেন, তবে শিক্ষা অফিস উপজেলা পর্যায়ে ৬ দিনের ট্রেনিং-এ রেখেছেন। সে ভয়ে ট্রেনিং-এ যেতে চায়নি। আমি তার সঙ্গে ট্রেনিং অবস্থায় থাকব বললে তিনি ট্রেনিং করতে রাজি হয়েছেন।

এছাড়াও তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আটক করতে না পারায় ভয়ে আছেন।

হারিচ রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফি উল্লা জানান, সেই ছাত্রলীগ নেতা জোরপূর্বক স্কুলের চিলেকোঠায় থাকত। তার ভয়ে কথা বলা যেত না। প্রশাসনের সহায়তায় দখলকৃত চিলেকোঠা উদ্ধার করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, সেই ছাত্রলীগ নেতা মামলা উঠানোর জন্য মোবাইলে হুমকি দিচ্ছে বলে তার স্বামী জানিয়েছেন। শিক্ষিকাকে ডেপুটেশেনে অন্যত্র পাঠানো হবে। ছাত্রলীগ নেতার দখলকৃত চিলেকোঠা উদ্ধার করা হয়েছে।

মনপুরা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম যুগান্তরকে জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতা এখন পর্যন্ত গ্রেফতার না হওয়ায় পুরো শিক্ষক সমাজ মর্মাহত। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে দ্রুত পুলিশ গ্রেফতার না করলে আন্দোলন করবেন বলে তিনি জানান।

মনপুরা থানার ওসি যুগান্তরকে জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এছাড়া তাকে গ্রেফতার করতে পুলিশের একটি টিম কাজ করছে। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৯টায় হারিচ রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি রুমে শিক্ষার্থীদের বরাদ্দকৃত বিস্কুট নিতে এসে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এনাম হাওলাদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com