মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

রমজানে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি করবে

রমজানে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি করবে

জগন্নাথপুর নিউজ ডটকম  ডেস্ক :: আসন্ন রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি খোলা বাজারে সাশ্রয়ী দরে পণ্য সামগ্রী বিক্রি করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে রমজানে বাজার স্থিতিশীল রাখতে সব ধরণের উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে ইপিবির ফান্ড ও ট্যারিফ কমিশনের কার্যক্রম সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জানানো হয়, আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে টিসিবির পরিকল্পনা অনুয়ায়ী চিনি ২ হাজার মেট্রিক টন, মশুর ডাল ১ হাজার ৫শ’ মেট্রিক টন, তেল ১ হাজার মেট্রিক টন বা ১০ লাখ ৮৬ হাজার ৯৫৭ লিটার, ছোলা ১ হাজার ৯৫৫ মে. টন এবং খেজুর ১শ’ মে. টন ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় বলা হয়, অস্ট্রিলিয়া থেকে আমদানকৃত ছোলা ও মশুর ডাল অতি দ্রুত চট্টগাম বন্দরে এসে পৌঁছবে এবং তা খালাস করে টিসিবির সব আঞ্চলিক কার্যালয়ে গুদামজাত করা হবে এবং রমজান উপলক্ষ্যে সব বিভাগীয় ও জেলা শহরগুলোতে ১৮৭টি ট্রাক এর মাধ্যমে টিসিবির পণ্য ভোক্তাসাধারণের কাছে বিক্রয় করার পরিকল্পনা রয়েছে। সভায় জানানো হয়, রমজান মাসে পন্যসামগ্রীর মূল্য যেন স্থিতিশীল থাকে সে ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মনিটরিং ব্যবস্থা জোরদারকরণে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করবে।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন,মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু এবং মোহাম্মদ হাছান ইমাম খাঁন অংশ নেন। বাণিজ্য সচিব, টিসিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com