শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

কোটা নিয়ে ঢাবিতে সংঘর্ষ-হামলার ঘটনায় ৪ মামলা

কোটা নিয়ে ঢাবিতে সংঘর্ষ-হামলার ঘটনায় ৪ মামলা

 
জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক ::  সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ এবং উপাচার্যের বাসায় হামলা-ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় চারটি মামলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, উপাচার্যের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে করা একটি মামলাসহ মোট চারটি মামলা হয়েছে।

তবে এসব মামলার এজাহারে কোন আসামির নাম উল্লেখ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসানের করা মামলায় উপাচার্যের বাসায় অনধিকার প্রবেশ, ক্ষতিসাধন এবং মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। ক্ষতির পরিমাণ বলা হয়েছে দেড় থেকে দুই কোটি টাকা।

কামরুল বলেন, উপাচার্যের দেয়া বক্তব্য অনুযায়ী অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার বাসায় ওই হামলা ও লুটপাট চালায়। উপাচার্যকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায় বলে মামলায় বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com