মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪

 

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার দুপুরের দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা আসছিল জামালপুর কমিউটার ট্রেন। টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছলে সিগন্যালের ভুলে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পাশের লাইনে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন, আহত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com