মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু

‘পঞ্চবুটি’ খেয়ে টর্চের আলোতে ধর্ষণ করতেন আসারাম

‘পঞ্চবুটি’ খেয়ে টর্চের আলোতে ধর্ষণ করতেন আসারাম

 

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ধর্মগুরু আসারাম বাপু ধর্ষণকে রীতিমতো নেশায় পরিণত করেছিলেন।

গভীর রাতে টর্চের আলো জ্বেলে মেয়েদের ধর্ষণ করতেন তিনি। এর আগে নিজেকে ধর্ষণের জন্য প্রস্তুত করতে পঞ্চবুটি নামে এক ধরনের উত্তেজক ওষুধ সেবন করতেন।

যে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে আসারামের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, মামলার ৪৫৩ পৃষ্ঠায় তার যৌন বিকারের এমন বর্ণনা রয়েছে।

মামলার প্রধান সাক্ষী ও আসারামের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী রাহুল কে সাচার এ বর্ণনা দেন।

এতে তিনি জানান, গভীর রাতে জানালায় টর্চের আলো পড়লেই তিন নারী সহযোগী আসারামের কক্ষে মেয়ে পাঠাতেন।

আসারাম একসময় তাদের ধর্ষণ করেন। পরে তাদের কাজ হয়ে দাঁড়ায় আশ্রমের মেয়েদের গভীর রাতে আসারামের কক্ষে পৌঁছে দেয়া।

মামলার নথি অনুযায়ী, আসারামের কক্ষে ব্রহ্মজ্ঞান দেয়ার কথা বলে মেয়েদের নেয়া হতো। কিন্তু সেখানে কথিত ধর্মগুরু তাদের ধর্ষণ করতেন।

আর ধর্ষণ শুরুর আগে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে পঞ্চবুটি নামে ওষুধ সেবন করতেন আসারাম।

রাহুল কে সাচারের সাক্ষ্য অনুযায়ী, এক রাতে আসারামের কক্ষে এক মেয়েকে পাঠালে তার সন্দেহ হয়। তখন তিনি ওই কক্ষের দেয়ালে ওঠে দেখেন আসারাম মেয়েটিকে ধর্ষণ করছে।

পরে আশ্রমে কেন এমন কাজ করা হচ্ছে, জানতে চেয়ে আসারামকে চিঠি লেখেন রাহুল। কিন্তু বাপু এর কোনো জবাব না দিয়ে ধর্ষণ অব্যাহত রাখেন।

পরে আবার চিঠি লেখেন রাহুল। তখন তাকে আশ্রম থেকে বের করে দিতে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন আসারাম।

আসারামের কুকীর্তি নিয়ে কথা বলায় রাহুলের ওপর হামলা চালিয়েছিল আসারামের লোকজন। তবে এতে না দমে ধর্ষকগুরুর বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালত পর্যন্ত তিনি।

আর রাহুলের সাক্ষ্যের ওপর ভিত্তি করেই বুধবার রাজস্থানের জোধপুর বিশেষ আদালত আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com