শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

নিখোঁজ শিশুকন্যা কুলসুম বেগম এখন জগন্নাথপুর থানা পুলিশ হেফাজতে

নিখোঁজ শিশুকন্যা কুলসুম বেগম এখন জগন্নাথপুর থানা পুলিশ হেফাজতে

জগন্নাথপুর নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়া শিশুকন্যা কুলসুম বেগম এখন জগন্নাথপুর থানা পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ শিশুটির পিতা মাতার সন্ধান চালিয়ে যাচ্ছে। জানা যায় মঙ্গলবার দুপুরে  ওই শিশু কন্যা কুলসুম বেগমকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরশহরের জগন্নাথপুর বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্যেশ্যে রওয়ানা হয়। পথ্যে মধ্যে পৌরএলাকার হবিবপুর মাদ্রাসা পয়েন্ট থেকে ৭/৮ বছরের একটি মেয়ে বাসে উঠে। ওই সময় বাসের হেল্পার তাকে কোথায় যাবে জিজ্ঞাসা করলে মেয়েটি অগোচালোভাবে কথা বলে। এতে করে হেল্পার মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে স্থানীয় ভবেরবাজার বাস কাউন্টারের ম্যানেজারের নিটক হস্তান্তর করে। পৌরএলাকার ভবেরবাজার বাস কাউন্টারের ম্যানেজার আবদুল কাদির জানান, বাসের হেল্পার মেয়েটিকে বলে, সে যাত্রাবাড়ি যাবে। আরেক বার বলে, ঢাকায় যাবে। সে কোথায় থেকে কীভাবে এসেছে জানতে চাইলে মেয়েটি কোন কিছু বলতে পারেনি। মেয়েটিকে কিছুটা অসুস্থ লাগছে। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায় তার নাম কুলসুম বেগম। পরে আমি মেয়েটিকে জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করেছি। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, মেয়েটি আমাদেরকে জানিয়েছে তার বাবার নাম দুলাল মিয়া। বাবার বাড়ি ময়মনসিংহ জেলার তারকান্দা থানার ভৌলা গ্রামে। পরিবারের লোকজন ঢাকার যাত্রাবাড়ীর থানার শনির আখড়া মাজার এলাকায় থাকে। তার নানাবাড়ী ভোলা জেলার লালমোহন থানার ফুলবাগিজা গ্রামে। কীভাবে জগন্নাথপুর এসেছে এ ব্যাপারে কিছুই বলতে পারছেনা। তিনি জানান, আমরা মেয়েটির ব্যাপারে যাত্রাবাড়ি থানায় খোঁজ নিয়েছে কিন্তু তার পিতা মাতার সন্ধান এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান শিশুকন্যা কুলসুম বেগম এখন থানা পুলিশের হেফাজতে আছে। আমি তার অগোচালো কথার সুত্র ধরে যাত্রাবাড়ী এলাকায় সেখানকার স্থানীয় পুলিশের সহযোগীতা নিয়ে খোজ খবর করেও মেয়েটির পিতা মাতার সন্ধান পাইনি। তার পিতার মাতার সন্ধান পেতে আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com