মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

জার্মানির পথের কাঁটা স্পেন

জার্মানির পথের কাঁটা স্পেন

 

স্পোর্টস ডেস্ক :: চার বছর আগে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে তার নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে হারায় জার্মানি। এবার অবশ্য তাকে রাশিয়ায় মাঠে দেখা যাবে না। জার্মানিকে প্রথম সাফল্য এনে দেয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফিলিপ লাম। গতবারের অধিনায়ক লাম এবার গ্যালারি থেকে তার দেশের বিশ্বকাপ জয় দেখতে চান।

রাশিয়ায় জার্মানিকে বিশ্বকাপের অন্যতম দাবিদার বলেছেন ৩৪ বছর বয়সী সাবেক অধিনায়ক। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের দলের ফুটবলাররা নিখুঁত প্রস্তুতি নিয়েছে। প্রতি পজিশনে ভালো ফুটবলার রয়েছে। তাদের অভিজ্ঞতাও যথেষ্ট। দলে যেমন তরুণ, প্রতিভাবান ছেলে রয়েছে। তেমন বহু টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ও আছে। ওরা স্বাভাবিক ফুটবলটাই অসাধারণ খেলে। তাই আমার মনে হয়, রাশিয়ায় ওরা অনেকদূর পর্যন্ত যাবে। বিশ্বকাপের অন্যতম দাবিদার আমাদের দল।

বিশ্বজয়ের রাস্তায় স্পেনকে জার্মানির সবচেয়ে বড় বাধা বলে মনে করেন লাম। তার মতে, ডুসেলডর্ফে (ফিফা ফ্রেন্ডলি ম্যাচে) জার্মানির বিরুদ্ধে ওদের ম্যাচ দেখার পরে স্পেনকে আমার খুব ভালো লেগেছে। ওরা সত্যি খুবই ভালো খেলছে। ব্রাজিল ও ফ্রান্সও ভালো। ইংল্যান্ড দলটা তরুণ ফুটবলারে ভরা। তবে সব ম্যাচে ওরা ওদের মান অনুযায়ী খেলতে পারে কিনা, সেটাই দেখার। ক্রোয়েশিয়া, বেলজিয়ামকেও নজরে রাখব। তবে আমার চার ফেভারিট জার্মানি, স্পেন, ব্রাজিল ও ফ্রান্স।

জার্মানির কোচ জোয়াচিম লো’র অভিজ্ঞতা যে দলের সবচেয়ে বড় শক্তি, তাও জানিয়ে দেন লাম। তিনি বলেন, ২০০৪ থেকে জার্মান দলের সঙ্গে রয়েছেন লো। দুইবছর সহকারী কোচ থাকার পর প্রায় ১২ বছর ধরে প্রধান কোচ। দলের ছেলেদের কী করে সামলাতে হয়, তা খুব ভালো করে জানেন উনি। দলের অন্যান্য কোচ, ডাক্তার, ফিজিওদের কাছ থেকেও আন্তরিক সাহায্য পান বলে উনি অনুশীলনেও তীব্রতা আনতে পারেন নিশ্চিন্তে। কৌশলের ক্ষেত্রেও তিনি খুবই ধারালো। কৌশল কীভাবে মাঠে কাজে লাগাতে হবে, ফুটবলারদের সেই ধারণাও দিতে পারেন স্পষ্ট। অনেকে আবেগে দলকে তাতাতে অভ্যস্ত। কিন্তু লো আবেগের রাস্তায় যান না। তার ক্লাসে দলের ফুটবলাররা প্রত্যেকেই বুঝে নেয়, কাকে কী করতে হবে।

গতবারের বিশ্বকাপে ব্রাজিলকে তাদেরই দেশের মাঠে সাত গোল দিয়ে ফাইনালে ওঠার ঘটনাকে স্বপ্নের মতো মনে হয়েছিল বলে জানান লাম। তিনি বলেন, ওরকম একটা দলের বিরুদ্ধে ওদেরই মাঠে সেমিফাইনালে নেমে হাফটাইমে ৫-০! এটা স্বপ্নের মতো ছাড়া কী? গায়ে চিমটি কেটে বিশ্বাস করতে হয়েছিল, এটা বাস্তব। সেদিন আমরা আমাদের কৌশল অনুযায়ী নিখুঁত ফুটবল খেলেছিলাম। যে ভুলগুলো ব্রাজিল করুক বলে চেয়েছিলাম, সেই ভুলগুলোই সেদিন ওরা করেছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com