মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

আমি প্রধানমন্ত্রীর গ্রিন সিগনাল পেয়ে মাঠে কাজ করছি- আজিজুস সামাদ ডন

আমি প্রধানমন্ত্রীর গ্রিন সিগনাল পেয়ে মাঠে কাজ করছি- আজিজুস সামাদ ডন

স্টাফ রিপোর্টার:
সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ¦ আবদুস সামাদ আজাদের পুত্র আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন বলেছেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল পেয়ে মাঠে কাজ করছি। তবে কোন অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করা যাবে না। তিনি আরো বলেন, সামাদ আজাদকে ব্যবহার করে আজকে যারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা সামাদ আজাদকে ভুলে গেলেও তৃণমুলের সাধারণ নেতাকর্মীরা মনে রেখেছেন। যারা দলীয় প্রতীক পেয়ে গেছেন বলে, প্রচার করছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দলীয় প্রতীক নৌকা পাওয়া সহজ নয়।

সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে ইফতার মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ¦ আবদুল মনাফের সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, আ.লীগ নেতা নুরুল ইসলাম, পৌর আ.লীগের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর আবাব মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ আ.লীগের সহ-সভাপতি জগলুল হায়দার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন ও জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান প্রমূখ।
এ সময় উপজেলা আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আ.লীগ নেতা সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর দিপক গোপ, আ.লীগ নেতা সালাহ উদ্দিন, জামাল হোসেন, সামাদ আজাদ স্মৃতি সংসদের সভাপতি শাহিন তালুকদার, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, যুবলীগ নেতা কালী কুমার রায়, আনোয়ার কোরেশী, জহুর মিয়া, সাবুল আহমদ, খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, ফারুক মিয়া, জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন, শায়েক আহমদ সহ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় তৃণমুল পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com