বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

বিশ্বব্যাংক প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৭০০ মিলিয়ন ডলার দেবে

বিশ্বব্যাংক প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৭০০ মিলিয়ন ডলার দেবে

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বাংলাদেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংক ৭শ’ মিলিয়ন ডলার দিবে।ওয়াশিংটনে বৃহস্পতিবার (১৪জুন) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এই অর্থ বাংলাদেশ সরকারের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সহায়ক হবে।

বিশ্বব্যাংকের তথ্য মতে এই কর্মসূচী বিদ্যালয়ের বাইরের প্রায় দশ লাখ শিশুকে জাতীয় শিক্ষা কারিকুলাম অনুসরনকারি শিক্ষা কেন্দ্রে নিয়ে আসবে এবং আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। কর্মসূচীর আওতায় আর্ন্তজাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রায় ৯৫ হাজার শ্রেণীকক্ষ, শিক্ষক কক্ষ, এবং মাল্টিপারপস রুম নির্মাণ করা হবে।পাশাপাশি বিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং নারী শিক্ষিকাদের জন্য ৮০ হাজার পানি ও স্যানিটেশন ব্লক এবং ১৫ হাজার নিরাপদ পানির উৎস নির্মাণ করা হবে। প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষন দেয়া হবে।

বিশ্বব্যাংক বলেছে, এই কর্মসূচী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। তৃতীয় গ্রেডের শিক্ষার্থীদের বাংলা ও অংক শিক্ষায় সহায়ক হবে। এ জন্য এই কর্মসূচী একটি ডিজিটাল শিক্ষা সামগ্রীসহ শক্তিশালী কারিকুলাম এবং পরীক্ষা ব্যবস্থা ও টেক্সট বুক এবং সহায়ক শিক্ষা উপকরন উন্নয়ন করবে। কর্মসূচী সকল সরকারি বিদ্যালয়ে এক বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তারে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com