শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

দক্ষিণ সুনামগঞ্জে হাত পা বাঁধা সিএনজি চালকের রক্তাক্ত লাশ উদ্ধার

দক্ষিণ সুনামগঞ্জে হাত পা বাঁধা সিএনজি চালকের রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের পশ্চিমে টলামারা এলাকার সুরমা নদী থেকে শুক্রবার বিকেলে হাতপা বাধা অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের পশ্চিমে টলামারা এলাকার সুরমা নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, লাশের দুই হাত পিছন দিক থেকে রশি দিয়ে বাঁধা ছিলো। পাশাপাশি লাশের গায়ে ‘লট্টো ব্রান্ডের’ খয়েরী রঙের টি-শার্ট ও পরনে কাল রঙের হাফ টাউজার রয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার  পুলিশের উপ-পরিদর্শক রাজিব আহমদ জানান, লাশ দেখে তার ভাই আশিক মিয়া লাশটি সনাক্ত করেন, যে ইহা তাদের ভাইয়ের লাশ। পুলিশ আরও জানায়, যুবকের নাম সাকিব উদ্দিন(১৮), তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদরের টুকেরগাঁও।  সে একজন সিএনজি ড্রাইভার ছিল, দুদিন আগে সে সিএনজি সহ নিখোজ হয়।

এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন ‘লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে। তদন্তকর্মে পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com