শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা!  ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল  সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন প্লট বরাদ্দে জালিয়াতি/ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন কয়ছর এম আহমেদ  জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ নিয়ে নাটকীয়তা!  নেতাকর্মীরা আলোচনা- সমালোচনায় মূখর  খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদে মসজিদে  দোয়া অনুষ্ঠিত 

‘জনপ্রশাসন পদক’ পেলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম

‘জনপ্রশাসন পদক’ পেলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ব্যক্তিগত পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ পেয়েছেন মুক্তিযোদ্ধার সন্তান জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিনি এ পদক পেয়েছেন। আগামী ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে এই পদক গ্রহণ করবেন তিনি।

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ইতোমধ্যে সুনামগঞ্জের ৩১টি ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি’ স্থাপন করেছেন এবং অবশিষ্ট ইউনিয়নসমূহে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, মো. সাবিরুল ইসলাম ২০১৭ সালের ২১ মে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাবনা জেলার সদর উপজেলার বাসিন্দা। মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমিনুল ইসলাম বাদশার ছেলে তিনি। পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com