মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার :: স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জগন্নাথপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প সবক অর্পন করা হয়। উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের দুটি গ্রুপের উদ্যোগে পৃথক ভাবে উপজেলা শহরে শোক র‌্যালী বের করা হয়। পরে স্থানীয় আব্দুস সামাদ আজাত অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাছুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আকমল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুদ্দিন,প্রাণি সম্পদ কর্মকর্তা কামরুল আলম, কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, প্রেস ক্লাব সভাপতি শংকর রায় উপজেলা যুবলীগ সভাপতি কামাল হোসেন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ও জীবনের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com