শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে ইয়াবা ও মদ সহ গ্রেফতার ৫

জগন্নাথপুরে ইয়াবা ও মদ সহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ইয়াবা ও চোলাই মদ সহ ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীনগর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে সাদেক মিয়া ওরফে সাধু (৪২), একই গ্রামের তারই উল্লার ছেলে নজির মিয়া, রশিদ মিয়ার ছেলে রাশিদ মিয়া, জুয়েল মিয়া ও জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের দিদার মিয়ার ছেলে শামসুল ইসলাম (২৪)।
জানাগেছে, গত সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমান, গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এএসআই শাহ জামাল, আফছার আহমদ, আবুল হোসেন, শাহীন চৌধুরী ও এসআই আতিকুল আলম খন্দকার এর নেতৃত্বে পুলিশ দল পৃথক স্থানে অভিযান চালায়। অভিযানকালে সাদেক মিয়া ওরফে সাধু ও রাশিদ মিয়াকে ৫ লিটার চোলাই মদ সহ, শামসুল ইসলামকে ১৯ পিস ইয়াবা সহ ও মামলার পলাতক আসামী নজির মিয়া ও জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com