বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬ পুলিশ সুপারকে বদলি

১৬ পুলিশ সুপারকে বদলি

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বাংলাদেশ পুলিশের ১৬ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা (রাষ্ট্রপতির আদেশক্রমে) প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার এসএম তানভরি আরাফাতকে কুষ্টিয়ার পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসানকে সিএমপির উপ-কমিশনার, ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সিএমপির উপ-কমিশনার, পুলিশ সদর দফতরের এআইজি মো. হাসানুজ্জামানকে ঝিনাইদহের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদকে এসবির বিশেষ পুলিশ সুপার, খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খানকে শিল্পাঞ্চলের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে হবিগঞ্জের পুলিশ সুপার, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে পুলিশ সদর দফতরের এআইজি, পিবিআইর পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীনকে বগুড়া চতুর্থ এপিবিএন-এর অধিনায়ক (পুলিশ সুপার), বগুড়া চতুর্থ এপিবিএন-এর অধিনায়ক মোহাম্মদ আবদুর রহিমকে খাগড়াছড়ি ষষ্ঠ এপিবিএন-এর অধিনায়ক, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আবদুর রহমান খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার মাসুদ হোসেনকে কক্সবাজারের পুলিশ সুপার ও কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com