মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

পাবনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

পাবনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
পাবনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন মধু হোসেন (২৬) নামে এক যুবক।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর মসজিদপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মধু হোসেন পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন এবং ওই গ্রামের আবদুল মোমিনের ছেলে।
স্বজনরা জানান, রাতে শোবার ঘরে ঘুমাতে যাওয়ার আগে মোবাইলে চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে বিছানা থেকে মাটিতে ছিটকে পড়েন মধু। পরে পরিবারের লোকজন তার গোঙানীর শব্দ পেয়ে ঘরে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধু হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি রানী কুন্ডু যুগান্তরকে বলেন, বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মধু হোসেন নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com