শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

৯ অক্টোবর তদন্ত; অবশেষে জগন্নাথপুর ছাড়লেন বিতর্কিত সাবরেজিষ্টার ইউনুছ

৯ অক্টোবর তদন্ত; অবশেষে জগন্নাথপুর ছাড়লেন বিতর্কিত সাবরেজিষ্টার ইউনুছ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত বিতর্কিত সাবরেজিষ্টার সুলতান মোঃ ইউনুছ অবশেষে জগন্নাথপুর ছেড়েছেন। তবে তার সহযোগি কেরানি আব্দুর রহিম বহাল তবিয়তে রয়েছেন। জেলা রেজিষ্ট্রার অফিস সূত্রে জানা গেছে, আগামী ৯ই অক্টোবর সাব রেজিষ্টার ইউনুছের ব্যাপারে তদন্ত কার্য পরিচালিত হবে।

আইন মন্ত্রনালয়ের অধীন একজন ১ম শ্রেণীর কর্মকর্তার নেতৃত্বে এই তদন্ত হবে। সাব-রেজিষ্টার ইউনুছ রোববার জগন্নাথপুর ছেড়ে চলে যাওয়ার পর সাব রেজিষ্টার হিসাবে দায়িত্ব পালন করছেন বিসিএস ক্যাডার কর্মকর্তা শওকত মোঃ আফি মঙ্গলবার তিনি যুগান্তরকে বলেন, এখন থেকে আইন অনুযায়ী অফিসের সকল কার্যক্রম পরিচালিত হবে। কোন দূনীর্তি সহ্য করা হবে না। অফিসের কেউ যদি বাড়াবাড়ি বা কোন মহুরীরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা কোন মহুরীর কর্তৃক আগত ক্রেতা বিক্রেতা কেউ যদি হয়রানী বা প্রতারনার শিকার হন তবে ঐ মহুরীরের লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য জগন্নাথপুর থেকে সিলেটের তাজপুরে চলে যাওয়া সাব রেজিষ্টার সুলতান ইউনুছ ও তার সহযোগীদের বিরুদ্ধে উপজেলার ইকড়ছই গ্রামের শামীম আহমদ গংদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায়, টাকা না দেওয়ায় দলিল ছিঁড়ে ফেলাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি জাতীয় দৈনিক যুগান্তর সহ জাতীয় স্থানীয় একাধিক দৈনিক ও অনলাইন পত্রিকাগুলোতে রির্পোট প্রকাশিত হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com