সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শ্রমিক অবরোধে অচল জগন্নাথপুর

শ্রমিক অবরোধে অচল জগন্নাথপুর

স্টাফ রিপোর্টার:: সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রমিকরা অবরোধ পালন করেছে। অবরোধের ফলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় জনসাধারনের সীমাহীন দূর্ভোগের সম্মুখিন হন।
রোববার ৪৮ ঘন্টার মধ্যে প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালন করা হয়। তবে অবরোধের কারণে দিনব্যাপী কার্যত জগন্নাথপুর অচল ছিল। জগন্নাথপুর-সিলেট ও জগন্নাথপুর-সুনামগঞ্জ লাইনে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। অবরোধের সমর্থনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা ও পিকেটিং করতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, ট্রাক সমিতির সাধারণ সম্পাদক শফিক মিয়া, লাইটেস সমিতির সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক রুনু মিয়া, অটোরিকশা সিএনজি হেলিপ্যাড সমিতির সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, পূর্বপাড় সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজর, পশ্চিমপাড় সমিতির সাধারণ সম্পাদক শাহ কামাল হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন শ্রমিক নেতা আজিজ মিয়া।
এদিকে-অফিসপাড়া, ব্যাংক-বীমা ও দোকানপাট নিয়মিত খোলা থাকলেও অবরোধের কারণে জনগণের উপস্থিতি ছিল খুবই কম। দিনব্যাপী রাজপথ ছিল শ্রমকিদের দখলে। পিকেটিংকালে শ্রমিকদের বাধা-নিষেধ অমান্য করে কোন যানবাহন চলাচল করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com