মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

সংলাপে খালেদা জিয়ার মুক্তি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সংলাপে খালেদা জিয়ার মুক্তি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও উঠে আসে।
বিএনপি নেত্রীর মুক্তির দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ মামলা তো আমি করিনি। এটি করেছে এক-এগারোর সরকার। আমার কি করার আছে? আইন তার নিজস্ব গতিতে চলবে। একজনের জন্য এক রকম আইন, আরেকজনের জন্য আরেক রকম আইন- এটি তো হতে পারে না।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার কিছু পর এ সংলাপ শুরু হয়ে রাত ১০টা ৩৫ মিনিটে শেষ হয়।
এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাকে বাইরে রেখে বিএনপির নির্বাচনে যাওয়ার সুযোগ নেই।
এর জবাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, এটি আপনাদের দলীয় বিষয়। আমরা চাই- সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগসহ ১৪ দলের ২২ সদস্য ও ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৯ সদস্য অংশ নেন।
সাড়ে ৩ ঘণ্টার সংলাপে খোলামেলাভাবে অনেক বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতারা। তবে বহুল প্রত্যাশিত সংলাপে সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট।
সংলাপ শেষে বৃহস্পতিবার গণভবন থেকে বেরিয়ে বেইলি রোডের বাসায় এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, সংলাপ থেকে তেমন কোনো সমাধান পাওয়া যায়নি।
অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এ সংলাপে সন্তুষ্ট নই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com