শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

আসামে ৫ বাঙালিকে একসঙ্গে বসিয়ে গুলি করে হত্যা

আসামে ৫ বাঙালিকে একসঙ্গে বসিয়ে গুলি করে হত্যা

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ভারতের আসামের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উলফা জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে তিনসুকিয়া জেলার ধলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এসব বাঙালিকে ডেকে নিয়ে সেতুর পাশে বসিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের নাম শ্যামলাল বিশ্বাস (৬০), অনন্ত বিশ্বাস (১৮), অবিনাশ বিশ্বাস (২৩), সুবল দাস (৬০) ও ধনঞ্জয় নমশূদ্র (২৩)। আহত হয়েছেন দুজন।
পুলিশ জানায়, এদিন রাতে জংলা পোশাক পরা, মুখে কালো কাপড় বাঁধা সশস্ত্র পাঁচ-ছয়জন যুবক বাঙালি অধ্যুষিত খেরবাড়ি গ্রামে ঢোকে। রাত ৮টা নাগাদ একটি দোকানের সামনে কয়েকজন বাসিন্দা গল্প করছিলেন।
তারা বেছে বেছে কয়েকজনকে আলোচনা আছে বলে ডেকে ভূপেন হাজারিকা সেতুর কাছে নিয়ে যায়। এর পর তাদের গুলি করে হত্যা করা হয়।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবাইকে জোর করে একসঙ্গে বসানোর পরই স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন। ৩০০ মিটার দূরেই পুলিশ চৌকি। তবে পুলিশ আসার আগেই রাইফেলধারীরা পালায়।
আসামে নাগরিকত্ব আইন সংশোধনী এবং নাগরিক তালিকাবিরোধী বাঙালিদের নিশানা করার হুমকি আগেই দিয়েছিল উলফাগোষ্ঠী।
কংগ্রেসের অভিযোগ, উলফা যে বাঙালিদের মারার চেষ্টা করছে, এ কথা সরকার ও পুলিশ জানত। তার পরও নিরাপত্তার ব্যবস্থা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com