বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

দক্ষিণ সুনামগঞ্জে ৫ দোকানে দুধর্ষ চুরি, নগদ টাকা সহ ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চুরেরা

দক্ষিণ সুনামগঞ্জে ৫ দোকানে দুধর্ষ চুরি, নগদ টাকা সহ ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চুরেরা

স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের আব্দুল মতিন মার্কেটে ৫ টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার মধ্যরাতে এ দুধর্ষ চুরির ঘটনাটি ঘটে। ব্যবসায়ী সূত্রে জানা যায় পাগলা বাজারের আব্দুল মতিন মার্কেট সোহাগ হারবাল, সোমা টেলিকম, মিহাদ গার্মেন্টস, সামি এ্যান্ড সাদি গার্মেন্টস, মাহি টেইলার্স সহ মোট ৫ টি দোকানের টিনের চালা কেটে ভিতরে ঢুকে প্রতিটি দোকানের ক্যাশে রক্ষিত টাকা ও মালামাল সহ প্রায় ৩ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে চুরেরা। মধ্যরাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদারসহ চুরি হওয়া দোকান মালিকদের।

সোহাগ হারবালের মালিক জানান, শনিবার দোকানের বেচা-বিক্রি সেরে ৯ টার দিকে বাসায় যাই। রবিবার সকালে দোকানের ভিতরে ডুকে উপরের চালা কাটা, দোকানের ক্যাশ ও মালামাল এলোমেলো দেখে দোকানে চুরির হয়েছে বলে বুঝতে পারি। তিনি আরও জানান, বাজারে পাহাড়াদার থাকা সত্বেও এ চুরির ঘটনাটি ঘটেছে ও বিষয়টি বাজার কমিটিকে জানানো হয়েছে।

মিহাদ গার্মেন্টসের মালিক জানান,আমার দোকানের নগদ টাকা সহ অনেক টাকার মালামাল চুরি হয়েছে। পুলিশের কাছে আকুল আবেদন দ্রুত যেন বিষয়টি খতিয়ে দেখে চোরদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, চুরির খবর পেয়েছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com