শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

কৃষক লীগের কেন্দ্রীয় নেতাসহ আ’লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

কৃষক লীগের কেন্দ্রীয় নেতাসহ আ’লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ফারুক আলম সরকারের নেতৃত্বে প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
২০০ জনের মধ্যে সবাই গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি) এলাকার স্থানীয় নেতাকর্মী।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তারা এ যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহসভাপতি ডা. জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।
যোগদানের বিষয়ে ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক যুগান্তরকে বলেন, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারে প্রত্যেক সচেতন ব্যক্তিই বিএনপির রাজনীতিকে সমর্থন করবেন। আওয়ামী লীগের নেতা ফারুক আলম সরকারের কাছেও দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অন্যায় জুলুম ভালো লাগেনি। তাই এসবের প্রতিবাদ হিসেবেই তিনি দলত্যাগ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com