মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী নির্মাতা গোলাপী এখন ট্রেনেখ্যাত আমজাদ হোসেনের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলে সোহেল আরমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রোববার সকালে নিজ বাসভবনে আমজাদ হোসেন ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। এর পর তাকে দ্রুত রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সকাল সাড়ে ১০টার দিকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে লাইফসাপোর্টে।
রোববার থেকেই গণমাধ্যমে আমজাদ হোসেনকে নিয়ে সংবাদ হয় দেশের সব সংবাদমাধ্যমে, যা চোখ এড়ায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর তাই তো তিনি নিজ থেকে আমজাদ হোসেনের ছেলেদের ডেকে পাঠালেন তার সঙ্গে দেখা করতে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরে সোহেল আরমান বলেন, আজ সকালে ঘুম ভাঙে প্রধানমন্ত্রীর পিএস খোরশেদ ভাইয়ের ফোনে। তিনি আমাকে বললেন, প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করতে চান, আপনারা চলে আসুন।
‘এর পর বিশেষ পাশে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি বাবার সব দায়িত্ব নিয়েছেন। যদি বিদেশে নিয়ে যাওয়া লাগে সেটিও তিনি ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’
এর পর প্রধানমন্ত্রী বাবার বর্তমান শারীরিক অবস্থার কথাও জিজ্ঞেস করেন।
আমজাদ হোসেনের পরিচালনায় বেশ কিছু চলচ্চিত্র জনপ্রিয়তা পেয়েছেন। যার মধ্যে রয়েছে- বাল্যবন্ধু, পিতাপুত্র, এই নিয়ে পৃথিবী, বাংলার মুখ, নয়নমনি, গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, কসাই, জন্ম থেকে জ্বলছি, দুই পয়সার আলতা, সখিনার যুদ্ধ, ভাত দে, হীরামতি, প্রাণের মানুষ, সুন্দরী বধূ, কাল সকালে, গোলাপী এখন ঢাকায় ও গোলাপী এখন বিলেতে ইত্যাদি।
বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক ১৯৭৮ সালে গোলাপী এখন ট্রেনে এবং ১৯৮৪ সালে ভাত দে চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com