রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

‘কেউ আপনাকে ছেড়ে চলে যাবে না’

‘কেউ আপনাকে ছেড়ে চলে যাবে না’

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘বহু বছর ধরে সংগ্রাম করে আজকের এই অবস্থানে এসেছে জাপা। আপনি (এরশাদ) যে সিদ্ধান্ত নিবেন, তা সবাই মেনে নেবে। কেউ আপনাকে ছেড়ে চলে যাবে না।’
মঙ্গলবার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার আগে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বৃহত্তর স্বার্থে মহাজোট কিংবা অন্য কোনো জোটে আপনি (এরশাদ) যাবেন কিনা সেটা একান্ত আপনার সিদ্ধান্ত। আপনি নির্ভুল পথেই হাঁটছেন।’
এ সময় মহাসচিব জানান, জাপা থেকে ২ হাজার ৮৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে প্রাথমিক বাছাই করে ৭৮০ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হচ্ছে।
এতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের প্রমুখ।
এর আগে ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com