মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে দিনভর গ্রামীনফোন নেটওয়ার্ক বিড়ম্বনা

জগন্নাথপুরে দিনভর গ্রামীনফোন নেটওয়ার্ক বিড়ম্বনা

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: জগন্নাথপুরে দিনভর গ্রামীনফোনের নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়েছেন লাখো গ্রাহক। বুধবার ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামীনফোনের গ্রাহকরা এমন বিড়ম্ববনা শিকার হন।
গ্রাহকরা জানান, হঠাৎ করে সকাল থেকে গ্রামীনফোনের প্রচন্ড নেটওর্য়াক সংযোগে বিঘ্নিত হয়। ফলে ইন্টারনেট ব্যবহারের ব্যাহত হয়। যেকারনে দেশ বিদেশী যোগাযোগে চরম বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা।
জগন্নাথপুর উপজেলা সদরের কম্পিউটার এন্ড ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী ইলিয়াস আলী জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, সকাল থেকেই গ্রামীন ফোনের নেটওর্য়াড মারাত্মক সমস্যা দেখা দেয়। সেই সাথে ইন্টারনেটের গতি একদম কমে যায়। যেকারনে গ্রাহকদের সেবা পাননি।
গ্রামীন ফোনের আরেক গ্রাহক মুজিবুর রহমান জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, প্রবাসি অধ্যুষিত এ উপজেলায় প্রায় শতভাগেই গ্রামীন ফোনের গ্রাহক। দিনভর নেটওয়ার্ক ভোগান্তির শিকার হয়েছি আমরা। ঘন্টার পর ঘন্টা চেষ্ঠা কল করা হয়নি। এমনকি কল রিসিভও হয়নি।

এব্যাপারে জগন্নাথপুরের গ্রামীরফোনের দায়িত্বরত লিলু মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com