মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

নরসিংদীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও ২ লাশ

নরসিংদীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও ২ লাশ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ও নীলক্ষায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মেঘনা নদী থেকে কাউসার ও আবদুল হাই নামে দুজনের লাশ উদ্ধার করা হয়। এনিয়ে ওই সংঘর্ষে মোট ৬ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
বৃহস্পতিবার বাঁশগাড়ি ইউপি সদস্য জয়নাল মেম্বারের ছেলে কাউসার (৩২) ও একই গ্রামের আব্দুল হাই (৩৫) এর লাশ উদ্ধার করা হয়। এর আগে নিহতরা হলেন বাঁশগাড়ি গ্রামের আবদুল্লাহ ফকিরের ছেলে তোফায়েল রানা (১৬) নিলক্ষা ইউনিয়নের বাড়ীগাঁও গ্রামের সোহরাব (৩০) ও একই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সোবান মিয়ার ছেলে স্বপন (২৭) ও মহরম আলী (৪০)।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত হাফিজুর রহমান সাহেদ সরকারের সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক চেয়ারম্যান প্রয়াত সিরাজুল হকের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুপক্ষের হামলা ও পাল্টা হামলায় চেয়ারম্যান সিরাজুল হকসহ একাধিক নিহতের ঘটনা ঘটেছে।
এরই জের ধরে ১৬ নভেম্বর শুক্রবার সকালে বাঁশগাড়ি গ্রামের বালুমাঠ এলাকায় বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক ও প্রয়াত হাফিজুর রহমান সাহেদ সরকারের সমর্থক জামাল, জাকির ও সুমনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থী তোফায়েল রানা নিহত হয়। পরে দুপুরে এই সংঘর্ষ পাশের ইউনিয়ন নিলক্ষায় বিবিধ মান দুটি গ্রুপের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় প্রতিপক্ষ একাধিক ব্যক্তিকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। ওই সময় তাৎক্ষণিক ৪ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে অর্ধশতাধিক। ঘটনার ৭দিন পর বিকালে গোপিনাথপুর মেঘনা নদীতে দুজনের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতেদের লাশ উদ্ধার করে।
এদিকে হত্যার ঘটনায় রায়পুরা থানায় দুটি হত্যা মামলা ও অস্ত্র আইনে দুটিসহ মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের পর ১৩ জনকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।
রায়পুরা থানার ওসি (অপারেশন) মোজাফফর হোসেন বলেন, মেঘনা নদী থেকে দুটি লাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই দল গ্রামবাসীর সংঘর্ষের সময় প্রতিপক্ষরা তাদের হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com