শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

সুনামগঞ্জ -৩ আসনে পাশা না নজরুল এখনো ধোঁয়াশা কাটছে না

সুনামগঞ্জ -৩ আসনে পাশা না নজরুল এখনো ধোঁয়াশা কাটছে না

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সুনামগঞ্জ -৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ইতিমধ্য সুনামগঞ্জের চারটি আসনসহ ২০৬ আসনে প্রার্থীতা চুড়ান্ত করা হলেও জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসেন ঐক্যফ্রন্টের প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি। ঐক্যফ্রন্টের প্রার্থী হতে ঐক্যফ্রন্টের শরিকদল থেকে মনোনয়ন প্রত্যাশী দুই নেতা নিজেদেরকে ঐক্যফ্রন্টের প্রার্থী দাবি করে প্রচারনার পাশাপাশি জোর লবিং চালিয়ে যাচ্ছেন। একপক্ষে আছেন ঐক্যফ্রন্টের প্রধান গণফোরাম সভাপতি ড,কামাল হোসেন ও আরেকপক্ষে বিএনপি জোটের পুরাতন শরিকদল জমিয়ত। ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকায় আলোচনায় থাকা জমিয়ত উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী নিজেকে ঐক্যফ্রন্টের প্রার্থী দাবি করে জগন্নাথপুর পৌর এলাকায় নির্বাচনী কার্যালয় স্থাপন করে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। অপরদিকে গনফোরাম নেতা নজরুল ইসলাম নিজের ফেসবুকে ঐক্যফ্রন্টের প্রধান ড.কামাল হোসেনের প্রার্থী উল্লেখ করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। মনোনয়নের বিষয়ে দুই নেতার আশাবাদ নেতাকর্মীদের বিভ্রান্তিতে ফেলেছে।
জগন্নাথপুর- দক্ষিন সুনামগঞ্জ এলাকার লোকজন জানান, ২০০৫ সালের ২৭ এপ্রিল প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর ২০ জুলাই অনুষ্ঠিত শুন্য আসনে উপ-নির্বাচনে অংশ নেন আওয়ামীলীগ ঘরনার দুই প্রার্থী। তাঁরা হলেন সাবেক সচিব মোহাম্মদ আব্দুল মান্নান ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম। নির্বাচনে চারদলীয় জোট প্রার্থী হিসেবে অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নজরুল ইসলাম এর পক্ষে জনসভায় আসেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।
নির্বাচনে পরাজিত হয়ে নজরুল ইসলাম যুক্তরাজ্যে চলে যান। আর মোহাম্মদ আব্দুল মান্নান আওয়ামীলীগে যোগদান করে মন্ত্রী এমপি হন। দীর্ঘদিন রাজনীতিতে নীরব থাকলেও ঐক্যফ্রন্ট গঠনের পর তিনি নজরুল দেশে চলে আসেন। সম্প্রতি গণফোরামে যোগদান করে ঐক্যফ্রন্টে প্রার্থী হতে তৎপর হন।
নজরুল ইসলাম বলেন,ঐক্যফ্রন্টের প্রধান ড.কামাল হোসেন এর আহ্বানে আমি গণফোরামে যোগদান করে গণফোরামের মনোনয়ন জমা দিয়েছি।  আশাকরি জোটের শরিকদের কাছ থেকে আসনটি গণফোরামকে দেয়া হবে। তিনি বলেন, নির্বাচন করার আশা নিয়ে গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন এর নির্দেশে মাঠে কাজ করেছি।
জমিয়ত উলামায়ে ইসলাম কেন্দ্রীয় নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন,আমি ২০০৫ সালে এ জোটের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছি। ২০০৮ সালে জোটের প্রার্থী ছিলাম। ২০১৪ সালে জোট নির্বাচনে অংশ না নিলে প্রার্থী হইনি। আমি দৃঢ আশাবাদী ঐক্যফ্রন্টের মনোনয়ন আমি পাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com