রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে ওসিসহ ৫ কর্মকর্তার প্রত্যাহার দাবি করলেন শাহীনূর পাশা

জগন্নাথপুরে ওসিসহ ৫ কর্মকর্তার প্রত্যাহার দাবি করলেন শাহীনূর পাশা

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাও. অ্যাড শাহীনূর পাশা চৌধুরী পক্ষপাতের অভিযোগ এনে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ৫ কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী বলেন,‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি এই আসনে ১৩ মাস সংসদ সদস্য থাকাকালীন সময়ে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করেছি। আগামীতে আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করব।’
আইন শৃংখলা বাহিনীর প্রতি অভিযোগ করে তিনি আরও বলেন,‘ডিবি ও স্থানীয় পুলিশ প্রশাসনের হয়রানীর কারণে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা প্রচার-প্রচারণায় বাধার শিকার হচ্ছেন। নির্বাচনী মাঠে সকল প্রার্থীর জন্য সমান পরিবেশ সৃষ্টি হয়নি। সরকার দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য বেশী সুযোগ সুবিধা ভোগ করছেন।’
শাহীনুর পাশা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনকে প্রত্যাহারের দাবি জানান।

নির্বাচন কমিশন সবার জন্য সমান পরিবেশ সৃষ্টি করবেন এমন প্রত্যাশা করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে শাহীনুর পাশা বলেন,‘নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করলে আমি বিপুল ভোটে জয়ী হব।’ মতবিনিময়কালে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান ও বিএনপি নেতা আনছার উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com