রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জুলুম-নির্যাতনের জবাব দিবেন জন

আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জুলুম-নির্যাতনের জবাব দিবেন জন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৩ আসনে ঐক্যফ্রন্টের এমপি প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জুলুম-নির্যাতনের জবাব দিবেন জনতা। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করে বলেন আওয়ামীলীগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের কর্মীদের ভোট কেন্দ্র না যাওয়ার হুমকি দিচ্ছে। জনগণের প্রতি আহবান জানিয়ে মাওলানা পাশা বলেন, আমি যদি জেলেও থাকি, আপনারা ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেউন বাড়ি বাজারে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুন নূর এর সভাপত্বিতে ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি আক্তারুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আছকির আলী, মোঃ আব্দুল মুকিত, মোঃ আকলুল করিম, আবুল হাসিম ডালিম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মাহমুদ মেম্বার, উপজেলা বিএনপির কৃষি সম্পাদক এমডি জামাল আহমদ প্রমূখ। এ সময় বিএনপি ও জমিয়তের দলীয় নেতাকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যাক জন সাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com