সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবি

জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবি

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে আবার দূরের স্কুলে গিয়ে লেখাপড়া করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই জরুরী ভিত্তিতে হাবিবনগর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবিতে ফুসে উঠেছেন গ্রামবাসী।

শুক্রবার বিকেলে হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবিতে গ্রামবাসীর উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সামাদের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী ছুরত মিয়া, সালামত মিয়া, সামসুল ইসলাম রানা, হাজী সৈয়দ আলী সরাফত, হাজী ফয়াজ উল্লাহ, হাজী আহমদ আলী, হাজী আব্দুল বশির, সিরাজ মিয়া, সুজাত খান, আলী হোসেন, আবদুল জব্বার, জব্বার মিয়া, নিরেশ কর, আলী আফসার, সাইফুর রহমান, বাদশা মিয়া, নিরঞ্জন কর প্রমূখ।

বক্তারা জরুরী ভিত্তিতে হবিবনগর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, হবিবনগর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষা করছি। অনুমোদন হয়ে গেলে হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com