মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু

জগন্নাথপুরে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন: ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন: ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:: ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপি বিজ্ঞান ও অলিম্পিয়াড মেলা সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা লুফিয়া জান্নাত ও ইউজিডিপির সম্বনয়কারী রাজিব দাশের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একামেডিক সুপার ভাইজার অরূপ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা রির্সোস সেন্টারের কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী, রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার রায়, শিক্ষার্থী মিলাদ হোসেন শুভ, সাইফুল ইসলাম প্রমুখ।

পরে মেলার অংশ নেওয়া সিনিয়র ও জুনিয়র পর্যায়ে দুই গ্রুপে মোট ৬টি স্টলকে পুরস্কার প্রদান করা হয়েছ। এছাড়াও অন্যান্যের স্টলকে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়েছে। মেলায় সিনিয়র গ্রুপে বিজ্ঞান প্রকল্প উপস্থাপনের জন্য প্রথম হয়েছে শাহজালাল মহাবিদ্যালয়, ২য় সৈয়দপুর সামছিয়া ফাজিল মাদ্রাসা ও রানীগঞ্জ কলেজ।
জুনিয়র পর্যায়ে প্রথম হয়েছে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়. ২য় এরালিয়া উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করেছে জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রসঙ্গত, গত রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজ্ঞান মেলায় বিজ্ঞান শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজ্ঞান ভিত্তিক ১৪টি স্টল বসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com