শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

ঝাড়ু হাতে জেলা প্রশাসক!

ঝাড়ু হাতে জেলা প্রশাসক!

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
পরিস্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষে এবার ঝাড়ু হাতে নিয়ে বিদ্যালয় চত্বর পরিচ্ছন্নতার কাজে নামলেন খোদ সুনামগঞ্জের জেলা প্রশাসক।
বৃহস্পতিবার পৌর শহরের শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সকালে বিদ্যালয় চত্বরে গিয়ে তিনি প্রশাসন ও শিক্ষাবিভাগের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ঝাড়ু হাতে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), প্রদীপ সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, সদর উপজেলার উপজেলার সহকারি শিক্ষা অফিসার সোলেমান মিয়া, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচ্ছন্নতার বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি থেকে সরকার সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বৃহষ্পতিবার পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com