শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

জগন্নাথপুরে আব্দুর নুর-ইউনুছ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জগন্নাথপুরে আব্দুর নুর-ইউনুছ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রয়াত কৃত দুই ফুটবলার আব্দুর নূর ও ইউনুছ স্মরণে সিলেট বিভাগ সোনালী অতীত ইউ-কের উদ্যোগে আব্দুর নুর-ইউনুছ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার জগন্নাথপুর উপজেলার মীরপুর বাজারস্থ মীর ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে জগন্নাথপুরের শিক্ষানুরাগী হরমুজ আলী মাষ্টার, বিশিষ্ট ক্রীড়ানুরাধী আবু হোরায়রা ছাদ মাষ্টার, আব্দুর রউফ, সিলেট বিভাগ সোনালী অতীত ইউ-কের সভাপতি সাবেক কৃতি ফুটবলার ও জনপ্রিয় নাট্য অভিনেতা জুয়ায়ের আহমদ হামজা, ইউ-কের সদস্য এমএ ওদুদ, সফু মিয়া, মল্লিক খালিক, আব্দুল খালিক, হারিক মিয়া, সৈয়দ সাব্বির আহমদ, মমশ্বির আলী, সিরাজ মাষ্টার, লুৎফুর রহমান, ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লাল মিয়া, ফরিছ মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধণী ম্যাচে করিমপুর একাদশ ফুটবল ক্লাবকে সৈয়দপুর তরুণ সংঘ ০১ গোলে হারিয়ে জয়ী হয়েছে।

সিলেট বিভাগ সোনালী অতীত ইউ-কের আহবায়ক জুবায়ের আহমদ হামজা জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, জগন্নাথপুরের ফুটবল অঙ্গণে আব্দুর নুর ও ইউনুছ ভাইয়ের অবদান অনস্বীকার্য্য। কৃতি এই দুই প্রয়াত ফুটবলারের স্মরণে তরুন প্রজন্মের কাজে তাদের অবদান তুলে ধরতে এ টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা। টুর্নামেন্টের মোট ৮টি দল অংশ গ্রহণ করেছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com