শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

পাকিস্তানের হামলা ঠেকাতে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ ভারতের

পাকিস্তানের হামলা ঠেকাতে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ ভারতের

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
পাকিস্তানের হামলা মোকাবেলায় সীমান্তে ১৪ হাজারেরও বেশি বাঙ্কার নির্মাণ করেছে ভারত। পাকিস্তান হামলা করলে ওইসব বাঙ্কারে সীমান্তবর্তী লোকজনকে আশ্রয় দেয়া হবে। পাকিস্তানের পরমাণু হামলার হুমকির মুখে বাঙ্কার নির্মাণকে ভারতের যুদ্ধ প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল ও দ্য মিরর।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে নয়াদিল্লি। পাকিস্তান হামলা করলে হতাহত হওয়া থেকে স্থানীয়দের রক্ষা করতে এসব বাঙ্কার নির্মাণ করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহ থেকেই বাঙ্কার নির্মাণের সিদ্ধান্তের কথা জানায় সরকার। ইতিমধ্যে বাঙ্কার নির্মাণের কাজও চলছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে, তা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। জম্মু-কাশ্মীরে বাঙ্কার নির্মাণের ছবিও প্রকাশ করেছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুই দেশের সীমান্তরেখায় পাল্টাপাল্টি হামলা ও বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় সীমান্তবর্তী লোকজন আতঙ্কে রয়েছেন। তাদের মধ্যে যুদ্ধাশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় তাদের নিরাপদে রাখতে এসব বাঙ্কার তৈরি করছে ভারত।
পুনাচ জেলার ডেপুটি কমিশনার রাহুল যাদব এ তথ্য নিশ্চিত করে রয়টার্সকে বলেন, পাকিস্তানের পক্ষ থেকে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভীত কাজ করছে। তাই পাকিস্তানের হামলা সত্ত্বেও যেন লোকজন ভীত হয়ে না পড়ে এবং ছোটাছুটি শুরু না করে সে জন্য এসব বাঙ্কার নির্মাণ করা হচ্ছে। সপ্তাহখানেকের মধ্যে এসব বাঙ্কার নির্মাণের কাজ শেষ হবে বলে জানান ওই কর্মকর্তা।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যুদ্ধের প্রস্তুতি হিসেবে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে রাখতে বাঙ্কার তৈরি করছে। ভারতের হামলার পর পাকিস্তান পাল্টা হামলা করলে দুই দেশ থেকেই প্রতিরোধের ঘোষণা আসে। এমন পরিস্থিতিতে ভারত যে কোনো সময় পাকিস্তানের হামলার আশঙ্কা করছে।
এদিকে পাকিস্তানের দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে তারা একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে।
এই হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি।
এখানেই থেমে নেই, গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন পাকিস্তানি সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com