বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
মিসরের রাজধানী কায়রোতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন।
বুধবার কায়রোর প্রধান রেলস্টেশন রামেসিসে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার কারণে ইতিমধ্যে পদত্যাগ করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী হিশাম আরাফাত।
রামেসিস স্টেশনের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতিপথ আটকে দেয়ায় ট্রেন দুটির চালক নেমে বাগবিতণ্ডয় জড়িয়ে পড়েন।
এ সময় ওই দুই ট্রেনের মধ্যে একটি ট্রেন তখনও চালু ছিল। সেই চালু থাকা ট্রেনটি সামনের ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে জোরালো বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ ঘটনায় স্টেশনে অবস্থানরত লোকজন বেশি হতাহত হন।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
পাশাপাশি দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দেন তিনি। এ ছাড়া এর সঙ্গে জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার পাশাপাশি শাস্তি নিশ্চিতের আদেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com