রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা!  ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল  সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন প্লট বরাদ্দে জালিয়াতি/ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন কয়ছর এম আহমেদ  জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ নিয়ে নাটকীয়তা!  নেতাকর্মীরা আলোচনা- সমালোচনায় মূখর  খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদে মসজিদে  দোয়া অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে সিলেট সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে আলোচনাসভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে সিলেট সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে আলোচনাসভা

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ৯৯-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সকাল ১০টায় সিলেটে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। | জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ড. মোহাম্মদ শামীম খান- এর সভাপতিত্ব ও স্বাগত ব্ক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আরিফ হাসান চৌধুরী ও শিক্ষক পরিষদ সম্পাদক মোছা: নীলুফার খানম । প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মিছবাহুদ্দীন আহমদ ।বক্তাগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে দীক্ষা নিয়ে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা’- গড়ার অভিযানে ভূমিকা রাখার জন্য এবং শিশুদের সকল অধিকার সুরক্ষার প্রতি যত্নবান হতে সকলকে আহবান জানান । অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com