বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ধান ক্ষেতে ইদুরের আক্রমন

জগন্নাথপুরে ধান ক্ষেতে ইদুরের আক্রমন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার বোরো জমিতে ইদুর আক্রমন করেছে। ইদুরের যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছেন কৃষকরা। ১৭ মার্চ রোববার জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা হাওরে সরজমিনে দেখা যায়, ধানে থোড় এসেছে। সাদা থোড় ও সবুজের সমারোহ। বাতাসের তালে তালে দুলছে থোড় ধান।
এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এবার জমিতে ভাল ধান উৎপাদন হয়েছে। তবে ইদুর থোড় ধান কেটে নষ্ট করে দিচ্ছে। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ইদুরের গর্তে বিষ দেয়া হয়েছে। স্থানীয় পদ্ধতি, বাঁশের কঞ্চির মধ্যে পোষাক পরিয়ে মানুষের প্রতিকৃতি জমিতে দেয়া হয়েছে। তাতেও কাজ হচ্ছে না। ইদুর সমানে ধান কেটে চলেছে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা তপন চন্দ শীল বলেন, ইদুর দমনে গর্তে বিষ প্রয়োগ করতে হবে। আমরা কৃষকদের তা পরামর্শ দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com