বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে স্বাধীনতা দিবসে কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

জগন্নাথপুরে স্বাধীনতা দিবসে কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে ও মাহিমা রেষ্টুরেন্টের সার্বিক সহযোগিতায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহি খেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে ইকড়ছই, জগন্নাথপুর-১, জগন্নাথপুর-২ নাদামপুর ও কেশবপুর একামেডী।
এরমধ্যে ইকড়ছই কে হারিয়ে নাদামপুর একাডেমি চ্যাস্পিয়ান হয়। খেলা পরিচালনায় ছিলেন জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ রুহুল আমিন, শিক্ষক রাসেল আহমদ।
পরে বিজয়ী ও রার্নাস আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com