সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন সুনামগঞ্জ-৩ এগিয়ে ধানের শীষ; লড়াইয়ে বিএনপি বিদ্রোহী তালা ধানের শীষের পক্ষে এবার ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক

বিশ্ব গণমাধ্যমে বনানীর আগুন

বিশ্ব গণমাধ্যমে বনানীর আগুন

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
রাজধানীর বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘বাংলাদেশে আগুন : ঢাকার বনানীর বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। গত মাসে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৮ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করেছে বিবিসি।
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস ‘ঢাকার অফিস টাওয়ারে আগ্নিকাণ্ড’ শিরোনামে বলেছে, আগুনের ভয়ে কয়েকজন ওপর থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন।
উদ্ধারে নেমেছে বিমান, নৌ ও সেনাবাহিনীর ইউনিট। আরেক মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন, ভেতরে আটকা অনেক মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ঢাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে মরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, ডেইলি মেইল, ইনডিপেনডেন্ট ও ডেইলি স্টার তাদের অনলাইনে ঢাকার বনানীর বহুতল ভবনে আগুনের খবর প্রকাশ করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ঢাকার আকাশচুম্বী ভবনে আগুন, আটকা বহু মানুষ। দি ইনডিপেনডেন্ট শিরোনাম করেছে, ‘ঢাকার বহুতল ভবনে আগুন, জীবন বাঁচাতে লাফ দিচ্ছে মানুষ’। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, নিহতদের মধ্যে একজন বিদেশি রয়েছেন।
তিনি শ্রীলংকার নাগরিক নিরস বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমগুলোয়ও এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। সন্ধ্যায় টাইমস অব ইন্ডিয়া তাদের অনলাইনে ‘বাংলাদেশের রাজধানীতে ২২ তলা ভবনে আগুন, নিহত ১৭’ শিরোনামে খবর প্রকাশ করে। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকাসহ হিন্দুস্থান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে, এনডিটিভিতেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি, সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস, তুরস্কের আনাদোলু, ইরানের পার্স টুডে, জার্মানির ডয়েচে ভেলেও বনানীর অগ্নিকাণ্ডের সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় বনানীর আগুনের সঙ্গে গত মাসে চকবাজার অগ্নিকাণ্ডে ৭৮ জন নিহত হওয়ার প্রসঙ্গ টানা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com