রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৫

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৫

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পৌর শহরের পশ্চিম ভবানীপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় আহতরা হলেন জর্ডান প্রবাসী নাসিমা বেগম (২০), ফুলতেরা বিবি (৬৫), ঝুনু বেগম (৪০), সোনারা বেগম (৩০) ও আবুল হাসান (৪৫)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর গ্রামের ফুলতেরা বিবি ও তাঁর পরিবারের লোকজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে সামান্য ঝগড়া-বিবাদ হয়। এ সময় তাদের প্রতিবেশি জুনাব আলী ও তার লোকজন উদ্দেশ্য মূলকভাবে ঝগড়ায় শামিল হয় এবং জুনাব আলীর জামাতা আজাদ আলী সহ কয়েক জনের হামলায় একই পরিবারের নারী সহ ৫ জন আহত হন।
এ ব্যাপারে আহতরা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদেরকে মারপিট করে ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল সেট ও নগদ টাকা লুট করে নিয়েছে। এছাড়া প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় আমাদের বাড়ির জায়গা দখল করতে এবং বাড়ি থেকে তাড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে আমাদেরকে নানাভাবে হয়রানি করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com