রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা!  ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল  সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন প্লট বরাদ্দে জালিয়াতি/ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন কয়ছর এম আহমেদ  জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ নিয়ে নাটকীয়তা!  নেতাকর্মীরা আলোচনা- সমালোচনায় মূখর  খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদে মসজিদে  দোয়া অনুষ্ঠিত 

সুবীর নন্দীর চিকিৎসার কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ

সুবীর নন্দীর চিকিৎসার কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
তিনি ডা. সামন্ত লাল সেনকে নির্দেশনা দিয়েছেন শিল্পীর চিকিৎসাসংক্রান্ত সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য। খবর বাসসের।
পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সুবীর নন্দী বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম এবং ডা. সামন্ত লাল সেন।
তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে সুবীর নন্দীর খোঁজখবর নেন এবং তার স্ত্রী ও কন্যার সঙ্গে সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com