মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

শিল্পী খালিদ হোসেন আর নেই

শিল্পী খালিদ হোসেন আর নেই

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ 
প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী একুশে পদকপ্রাপ্ত খালিদ হোসেন আর নেই।
বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার রাত ১০.১৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন তার ছেলে আসিফ হোসেন।
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিল্পী খালিদ হোসেন।
ডা. উত্তম বড়ুয়ার অধীনে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে চিকিৎসা দেয়া হয়।
হৃদরোগের পাশাপাশি কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেনএ গুণী শিল্পী।
এরআগে গত ১৪ মে (মঙ্গলবার) হাসপাতালে ভর্তি হন খালিদ হোসেন।
এদিন শিল্পীর পুত্রবধূ সুমি বলেন, উনার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা বলেছেন, যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
খালিদ হোসেনের ছাত্র পরদেশী সিদ্দিক বলেন, কিছু দিন আগে স্যার ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। দেশে ফেরার সময় ভারতের চিকিৎসকরা বলেছিলেন- তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। হচ্ছেও তাই।
তিনি বলেন, উনাকে প্রতি মাসে একটি করে ব্যয়বহুল ইনজেকশন দেয়া হচ্ছিল। এখন সেটিও স্যারের শরীর সহ্য করতে পারছে না। ফলে তিনি আরও দুর্বল হয়ে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com