মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

বসলো ১৩ তম স্প্যান, দৃশ্যমান পদ্মাসেতুর ১৯৫০ মিটার

বসলো ১৩ তম স্প্যান, দৃশ্যমান পদ্মাসেতুর ১৯৫০ মিটার

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ 
পদ্মা সেতুর ১৩ তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হলো পদ্মা সেতুর মূল কাঠামোর ১৯৫০ মিটার।
শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে পদ্মা সেতুতে ১৩ তম স্প্যান বসানো হয়। ১৫০ ফুট দৈর্ঘ্যের ‘৩-বি’ নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হয় এটি।
পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় শুক্রবার পদ্মা সেতুতে ১৩ তম স্প্যান বসানো সম্ভব হয়নি।
পদ্মাসেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে বসানো সম্ভব হয়েছে। তৃতীয় মডিউলের দুই নম্বর স্প্যান এটি।
সকাল থেকেই পদ্মা উত্তাল, মেঘাচ্ছন্ন আকাশ আর এর মধ্যেই শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম।
তিনি বলেন, শুক্রবার সকাল থেকে পদ্মায় ঢেউ বেশি থাকায় স্প্যানবহনকারী ক্রেন রওনা দিতে বিলম্ব হয়। বেলা ১১টা ১০ মিনিটে স্প্যানটি নির্ধারিত দুটি পিলারের সামনে পৌঁছায়। ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে ‘তিয়ান ই’ ভাসমান ক্রেনটি বহন করে।
স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে পৌঁছতে বেশি সময় লেগে যাওয়ায় সেটি শুক্রবার বসানো স্থগিত করা হয়। আজ সকালে আবার স্প্যান বসানো হয়।
এর আগে ৬ মে ১২তম স্প্যানটি সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হয়।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয়।
এরপর পর্যাক্রমে সেতুর ১২টি স্প্যান বসানো হয়। এখন পর্যন্ত জাজিরা প্রান্তে সেতুর এক হাজার ৩৫০ মিটার ও মাওয়া প্রান্তে একটি স্থায়ী ও একটি অস্থায়ী স্প্যান মিলে ৩০০ মিটার এবং সেতুর মাঝ বরাবর একটি অস্থায়ীভাবে স্প্যান বসানোয় সেতুর মোট এক হাজার ৮০০ মিটার দৃশ্যমান রয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর মোট ৪১টি স্প্যান বসবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com