রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

জগন্নাথপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে স্কু্ল শিক্ষককে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার সৈয়দপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাপ্পা সেন।
এঘটনায় স্কু্ল ছাত্রীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় দুই জনের নামল্লোখপূর্বক ও অজ্ঞাতনামা  একজনের নামে মামলা দায়ের করেছেন।
পুলিশ,এলাকাবাসী ও  মামলার বিবরণ  সূত্র জানায়,কলকলিয়া ইউনিয়নের  বাসিন্দা স্কুল ছাত্রীর সাথে সৈয়দপুর আইডিয়াল
উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাপ্পা সেন এর সঙ্গে প্রেমের সম্পক ছিল। যার জের ধরে মেয়েটিকে
বেড়ানোর কথা বলে গত ৪ মার্চ  বিদ্যালয় থেকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুস সামাদ এর বাড়িতে নিয়ে গিয়ে সামাদ ও বাপ্পা দুই বন্ধু মিলে তাকে গণধর্ষণ করে। বর্তমানে মেয়েটি দুই মাসের অন্ত:স্বত্বা। জগন্নাথপুর থানায় মেয়েটির বাবা
জানায়,আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে কে প্রলোভন দেখিয়ে ধর্ষন করে যারা সর্বনাশ করেছে আমরা তার বিচার চাই। আমি ধর্ষকদের বিরুদ্ধে গতকাল শুক্রবার মামলা দায়ের করেছি।
অপরদিকে ছেলেটির ভাই রিংকু সেন  বলেন, আমার ভাই ষড়ষন্ত্রের শিকার। তাকে ফাঁসানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা
জগন্নাথপুর থানার পরিদর্শক তদন্ত নব গোপাল দাস জগন্নাথপুর নিউজ ডটকমকে
বলেন, মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আগামীকাল
শনিবার আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
জগন্নাথপুর থানার ওসি ইখতেয়ার উদ্দিন
জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান,এঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com