রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে ২০ দলের বৈঠক সোমবার

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে ২০ দলের বৈঠক সোমবার

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ 
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে সোমবার। সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ওইবৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি রোববার যুগান্তরকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সূত্র জানায়, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে সোমবারের ওই বৈঠকে আলোচনা হবে।
উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি। ১৬ মাসেরও বেশি সময় ধরে বন্দিজীবন কাটাচ্ছেন তিনবারের এ প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com