বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

জগন্নাথপুরে এবারো মাদ্রাসা এগিয়ে

জগন্নাথপুরে এবারো মাদ্রাসা এগিয়ে

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে
এবারো কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে রয়েছে।
বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফলে কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে আছে। জানাগেছে, এবার জগন্নাথপুর উপজেলার ৮টি কলেজ থেকে ১৩৩৮ জন শিক্ষার্থী
এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮৯১ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৬৬.৬৪ ও জিপিএ-৫ পেয়েছে ৩টি।এছাড়া উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ২৮৬ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে ২৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২.৬৬।

এ ফলাফলে এবারো কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে থাকলেও কোন জিপিএ-৫ পায়নি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমানের সাথে আলাপ হলে তিনি জানান, ছাত্র ছাত্রীদের আগামীতে লেখা পড়ায় আরো মনোযোগী হয়ে পাশের হার বৃদ্ধি করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com