মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

বয়সের ছাপ দূর করবে যে পাতা

বয়সের ছাপ দূর করবে যে পাতা

লাইফস্টাইল ডেস্ক :: ত্বকে ও চোখের নিচের কালো দাগ তুলতে ও ত্বক উজ্জ্বল করতে কত কিছুই না করে থাকেন আপনি। তবে রুপচর্চায় বেশিরভাগ সময় আমরা শসা ও আলু ব্যবহার করি।

তবে জানেন কি রুপচর্চায় ব্যবহার করতে পারেন তুলসী পাতা।

আসুন জেনে নেই যেভাবে ত্বকের যত্নে তুলসী পাতা ব্যবহার করবেন?

টোনার

তুলসী পাতা ভালো করে পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।

ব্রণ

যাদের খুব বেশি ব্রণ হয়, ফুটন্ত পানিতে প্রতিদিন ৪-৫টি তুলসী পাতা ফেলে সেই ভাপটা মুখে নিন ১০ মিনিট। এরপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। ব্রণ কমবে।

প্যাক

তুলসী পাতা, নিমপাতা, মুলতানি মাটি, চন্দন, লবঙ্গ ও সামান্য কর্পূর মিশিয়ে প্যাক তৈরি করে সেটি মুখে ২০-২৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।

স্বাভাবিক ত্বক

কাঁচা হলুদের পেস্ট, তুলসী পাতার রস ও বেসন মিলিয়ে মিশ্রণটি ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বক

তুলসী পাতার রস এবং ঝিঙের রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। তেলভাব কমবে এবং ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

মিশ্র ত্বক

এক চা চামচ কাঁচা হলুদ, দুই চা চামচ তুলসী পাতা, দুই চামচ পুদিনা পাতা একসঙ্গে পেস্ট করে এক চা চামচ জবের গুঁড়া মিশিয়ে মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর পানিতে ধুয়ে ফেলুন।

ত্বকের দাগ দূর করতে

তুলসী পাতা ও বেসন একসঙ্গে পেস্ট করে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। মুখের কালো দাগ দূর হবে অথবা তুলসী পাতা মিহি করে গুঁড়া পাউডারের মতো ব্যবহার করতে পারেন।

হাত ও পায়ের কালো দাগ দূর করতে

তুলসী পাতার রস, দুধ, ময়দা, কাঁচা হলুদবাটা ও জাফরান মিশিয়ে মিশ্রণটি হাত ও পায়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকাভাবে সার্কুলার মুভমেন্টে ঘষে ধুয়ে ফেলুন। দাগ কমে যাবে।

বলি রেখা দূর করতে

বয়স বাড়লে অনেক সময় চামড়া কুঁচকে যায়। এই সময় তুলসী পাতার রস-ডাবের পানি সমপরিমাণে মিশিয়ে মুখে ও গায়ে নিয়মিত লাগান, চামড়া টানটান থাকবে।

ত্বকের রুক্ষতা দূর করতে

ত্বককে সুরক্ষিত রাখতে তিলের তেলে তুলসী পাতা ভালো করে ফোটান, যতক্ষণ না তেলটা কালো হয়ে যাচ্ছে। ঠাণ্ডা হলে বোতলে ভরে রেখে দিন। শীতকালে ব্যবহার করুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com