বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

জগন্নাথপুরে ২০টি কাটা গাছ জব্দ

জগন্নাথপুরে ২০টি কাটা গাছ জব্দ

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি জায়গা থেকে অনুমতি ছাড়া গাছ কাটার কারণে ২০টি কাটা গাছ জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝাপাড়া গ্রামে।
জানাগেছে, মৌজা চিলাউড়া, জেএল নং-১৯৩, দাগ নং ২৫৩০ ও খতিয়ান নং-০১ এ ৭৭ শতক সরকারি বাড়ি রকম ভূমি রয়েছে। সরকারি এ ভূমি প্রথমে বন্দোবস্ত আনেন গ্রামের আবদুল মনাফ। পরে তাঁর ছেলে আংগুর মিয়া ও তার স্ত্রী সালেহা বেগমের নামে বন্দোবস্ত আনা হয়। তবে তাদের পারিবারিক বিরোধের কারণে এ বন্দোবস্ত বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
এর মধ্যে গত কয়েক দিন আগে এ বাড়ি থেকে বিভিন্ন জাতের প্রায় ২০টি গাছ কাটা হয়। খবর পেয়ে ১৯ আগষ্ট জগন্নাথপুর তহশিল অফিসের কর্মকর্তারা কর্তনকৃত গাছগুলো জব্দ করেন। তবে ২১ আগষ্ট বুধবার সরজমিনে গেলে এ জমির বন্দোবস্ত প্রাপ্ত আংগুর মিয়ার পিতা আবদুল মনাফ বলেন, আমার নামে বন্দোবস্ত থাকলে পরিবারে বিরোধ হতো না। এছাড়া আমরা আমাদের মনে করে গাছগুলো কেটেছি।
এ ব্যাপারে জানতে চাইলে কর্তনকৃত গাছগুলো জব্দকারী জগন্নাথপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা চন্দ্রনাথ রায়  জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, ভূমিহীন হিসেবে উক্ত জমির বন্দোবস্ত প্রাপ্ত আংগুর মিয়া ও তার স্ত্রী হলেও তারা রেকডিও জায়গার মালিক রয়েছেন। যে কারণে তাদের বন্দোবস্ত বাতিলের প্রক্রিয়া চলছে। এছাড়া বিচারাধীন সরকারি জমি থেকে বিনা অনুমতিতে গাছ কাটায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি কর্তনকৃত গাছগুলো জব্দ করেছি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com