মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের বিশেষ মোনাজাত

দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের বিশেষ মোনাজাত

EDITORS NOTE: Graphic content / (FILES) In this file picture taken on October 9, 2017 a Rohingya refugee reacts while holding his dead son after crossing the Naf river from Myanmar into Bangladesh in Whaikhyang. - When hundreds of thousands of Rohingya fled Myanmar into Bangladesh two years ago, local communities were mostly welcoming. Today that welcome has worn thin, and resentment, anger and fear are creeping in. (Photo by Indranil MUKHERJEE / AFP) / XGTY / To go with story 'BANGLADESH-MYANMAR-REFUGEE-ROHINGYA-UNREST', FOCUS by Sam Jahan

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ২০১৭ সালের ৯ অক্টোবর নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় মৃত সন্তানকে বুকে নিয়ে এক রোহিঙ্গার বিলাপ। ছবি: এএফপি

নিজ দেশ মিয়ানমারে নিরাপদে ফিরে যেতে আল্লাহ যেন সুযোগ করে দেন, শুক্রবার জুমার নামাজের বিশেষ মোনাজাতে রোহিঙ্গা ইমামরা সেই দোয়াই করেছেন।

রাখাইন রাজ্যে সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসার দ্বিতীয়বর্ষ পা রাখতে যাচ্ছে দেশটির এই সংখ্যালঘু মুসলমানরা।-খবর এএফপি

২০১৭ সালের আগস্টের পর সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। আগে থেকেই অবস্থান করা দুই লাখ রোহিঙ্গাদের সঙ্গে তারা যোগ দেন।

মিয়ানমারে তাদের নিরাপত্তা ও নাগরিকত্ব না দেয়ায় দুই বছর পরেও প্রতিবেশী দেশের বিশাল শরণার্থী শিবিরেই থাকতে যাচ্ছেন তারা।

বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কুতুপালংয়ে খাদিজাতুল কুবরা মসজিদের ইমাম মোনাজাতে মিয়ানমার সরকারের হৃদয়টা তাদের জন্য নরম করে দিতে আল্লাহর কাছে দোয়া করেন।

ইমাম আবদুল হাকিম বলেন, হে আল্লাহ, আমাদের শান্তির সঙ্গে দেশে ফিরে যাওয়ার সুযোগ দিন।

রাখাইনে ব্যাপক ধরপাকড়রের সময় হাতের কাছে যা পেয়েছে, তা নিয়েই রোহিঙ্গা মুসলমানরা বাড়িঘরে ছেড়ে চলে আসেন।

শরণার্থী সাইফুল আলম বলেন, আমাদের ওপর যা ঘটেছে, সেজন্য আমরা আল্লাহর কাছে ন্যায়বিচার চেয়েছি। আমরা দেশে ফিরতে চাই। কিন্তু যখন আমাদের দাবি পূরণ হবে, কেবল তখনই যাবো। সেই সুযোগ করে দেয়ার জন্য আমরা আজ আল্লাহর কাছে দোয়া করেছি।

রোহিঙ্গা ঢল নামার দ্বিতীয়বর্ষ উপলক্ষ্যে রোববারে আশ্রয়শিবিরে বিক্ষোভে অংশ নিতেও মসজিদের মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, বিশ্বের কাছে ফের আমাদের শান্তিপূর্ণ দাবি জানাবো।

বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা ও নিপীড়নের অবসান ঘটায়নি মিয়ানমার। কাজেই সেখানে ফিরে যেতে শরণার্থীদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়ার যৌক্তিক কারণ রয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com