মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ

অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

স্কিলড রিজওনাল প্রভিশনাল নামে পাঁচ বছর মেয়াদী নতুন দুটি ভিসা চালু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়।

এ দুটি ভিসা চালু হলে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

চলতি বছরের নভেম্বর থেকেই এ নতুন দুই ভিসা চালু হবে। ইতিমধ্যে নতুন এ ভিসা প্রণয়নের লিখিত আইনও জারি করা হয়ে গেছে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, নতুন চালু হতে যাওয়া এ দুই ভিসায় দক্ষ অভিবাসী অস্ট্রেলিয়ায় অস্থায়ী ও স্থায়ীভাবে বসবাস ও কাজ করতে পারবেন। অস্ট্রেলিয়ায় সচল ও অনুমোদিত কোনো ব্যবসা দ্বারা মনোনীত হলেই পাওয়া যাবে এ ভিসা, যা সাবক্লাস ৪৯৪ নামে চালু হবে।

তবে মনোনীত হতে হলে শিক্ষা, বয়স, অভিজ্ঞতা, ইংরেজি দক্ষতা ও বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয় যাচাই করা হবে।

এসব বিষয়ের ওপর ভিত্তি করে পয়েন্ট দেয়া হবে। বেশি পয়েন্ট অর্জনকারীদের ভিসা আবেদনের জন্য আমন্ত্রণ জানাবে অভিবাসন বিভাগ।

এ ভিসা পেলে ৫০০ এর বেশি পেশায় কাজ করা সুযোগ পাবে অভিবাসীরা।

জানা গেছে, আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বর্তমান প্রচলিত আঞ্চলিক ভিসা সাবক্লাস ৪৮৯ বাতিল করে সাবক্লাস ৪৯১ ও ৪৯৪ ভিসা দুটি চালু হবে।

এ দুই ভিসাধারীরা তিন বছর অস্ট্রেলিয়ার আঞ্চলিক শহরের বসবাসের পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া ইতিমধ্যে যেসব অভিবাসীরা বসবাস করছেন তারাও আলাদাভাবে তাদের পরিবারের সদস্যদের স্পনসর করতে পারবেন।

এ দুই নতুন ভিসায় প্রতিবছর প্রায় ১৪ হাজার আবেদন গ্রহণ করবে অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগ সূত্রে আরও জানা গেছে, সাবক্লাস ৪৯১ ও ৪৯৪ ভিসা দুটি নিয়ে সিডনি, মেলবোর্ন, পার্থ, ব্রিসবেন ও গোল্ড কোস্ট মহানগর এলাকায় বসবাসের সুযোগ নেই। এছাড়া আর সব রাজ্যের আঞ্চলিক শহরে বসবাসের আবেদন করা যাবে।

জানা গেছে, ভিসাগুলো স্পনসর ও লেবার অ্যাগ্রিমেন্ট এ দুটি ভাগের আওতায় চালু হবে।

সেপ্টেম্বরের শুরুতেই দেশটির অভিবাসন বিভাগ নতুন এ দুটি ভিসার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com